মলদহের কালিয়াচক থেকে আবার উদ্ধার হল বিপুল অঙ্কের জালনোট। গ্রেফতার দুই। জানা যায়, গোপন সুত্রের খবর পেয়ে শনিবার রাতে BSF এর ২৪ নম্বর ব্যাটালিয়ানের গোয়েন্দা দপ্তর অভিযান চালায় গোলাপগঞ্জ মোড় এলাকায়। সেই সময় BSF আধিকারিকরা এক পুরুষ ও মহিলাকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে। তাদের সন্দেহ হওয়ায় তারা ওই দুইজনকে আটক করে। তারপর তাদের জেরে করে। জেরায় সন্তোষজনক উত্তর না পাওয়ায় তারা ওই দুই জনের তল্লাশি নেন। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬ লক্ষ ৫০ হাজার টাকার জালনোট। উদ্ধার হওয়া জালনোটগুলির মধ্যে ৩২৫ টি জালনোট সবগুলি ছিল নতুন দুই হাজার টাকার জালনোট। তার সাথে একটি মোটরবাইক ও উদ্ধার হয়। জানা গেছে, ধৃতদের নাম রেণু মণ্ডল(৪০) এবং আনিউল হক(৩৯)। ধৃত দুই জনেরই বাড়ি বৈষ্ণবনগর থানার ঘেরা ভগবানপুর এলাকায়। ধৃতদের রবিবার কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/SNkA8XUZNfQ
মালদা